জাতীয়

“পাঠ্যবইয়ে পরিবর্তন পরীক্ষামূলক”

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন পাঠ্যক্রমে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপা হয়েছে। এতে যদি ভুলত্রুটি ধরা পড়ে তাহলে পরবর্তী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৪ সালে তার সংশোধন করা হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ ও সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে দীপু মনি বলেন, শিক্ষকদের অনলাইন এবং অফলাইনে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তাই করোনার অতিমারির সময় শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি হয়েছে, তা পুষিয়ে নেয়া সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক ও মাধ্যমিকের চারটি শ্রেণিতে নতুন যে শিক্ষাক্রম চালু হচ্ছে, তা পরীক্ষামূলক। এটি সফল হলে এবং ভুলত্রুটি থাকলে তা শুধরে নিয়ে ২০২৪ সালে পরিমার্জন করা হবে। এ জন্য শিক্ষকদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং এতে ঘাটতি থাকলে প্রয়োজনে আবারও দেয়া হবে। এখন থেকে শিক্ষকরা ফেসিলিটেটর বা গাইড হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকবেন।

আরও পড়ুনঃ বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে : ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র