জাতীয় ফিচার

পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলো বাংলাদেশ

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

আজ সোমবার উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ উপ-হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা জানান, ব্রিটেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ব্রিটেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দু-দেশের মধ্যে চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্ক রয়েছে। একসঙ্গে কাজ করার মাধ্যমে এ দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর অবস্থায় উত্তরণ করা সম্ভব।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা জানান, বাংলাদেশ এবং গ্রেট ব্রিটেনের মধ্যে ১৯৮০ সালের ১৯ জুন একটি দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ ও সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে দুই দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। চুক্তিটি হালনাগাদ করা প্রয়োজন।

এছাড়া চামড়া, চিনি, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ, সার, সিমেন্ট, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, পরিবেশ এবং জলবায়ু সংশ্লিষ্ট প্রকল্প এবং অন্যান্য উপযুক্ত সেক্টরে যুক্তরাজ্যকে আরও বিনিয়োগের জন্য অনুরোধ করেন সিনিয়র সচিব। এসএমই’র মাধ্যমে তরুণ প্রজন্ম বিশেষ করে স্নাতক ডিগ্রি অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে আগ্রহও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ ইলিশ রফতানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে: ফরিদা আখতার

রিপোর্টার

About Author

5 Comments

  1. বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্যকে আটক করলো বিজিবি - Tathya Sangjog

    September 23, 2024

    […] আরও পড়ুনঃ পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের … […]

  2. দেশে ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু - Tathya Sangjog

    September 23, 2024

    […] আরও পড়ুনঃ পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের … […]

  3. বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থনের’ কথা জানিয়েছেন বাইডেন - Tathya Sangjog

    September 23, 2024

    […] আরও পড়ুনঃ পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের … […]

  4. দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড - Tathya Sangjog

    September 23, 2024

    […] আরও পড়ুনঃ পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র