পাকিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ২০
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে একটি খাদে মিনিবাস পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
বৃহস্পতিবার সিন্ধু প্রদেশের একটি পানিতে ভরা খাদে মিনিবাসটি পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তান পুলিশের বরাত দিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন এএফপিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশে হাইওয়ের পাশে একটি খাদে পড়ে যায় বাসটি। চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি। এ কারণে বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। মিনিবাসের যাত্রীরা মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। তারা একই পরিবারের সদস্য।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেন জামশোর জেলা প্রশাসক ফরিদউদ্দিন মুস্তফা। তিনি বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মিনিবাসটি খায়রপুর থেকে সেহওয়ানে সুফি সাধক লাল শাহবাজ কালান্দরের মাজারে যাচ্ছিল।
আরও পড়ুনঃ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩






ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭ - tathyasangjog
November 18, 2022[…] আরও পড়ুনঃ পাকিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ২০ […]