পাকিস্তানে গুলিতে পিটিআই নেতাসহ নিহত ১০
পাকিস্তানে একটি গাড়িতে হামলার ঘটনায় নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন ।
গতকাল সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে এ হামলার এ ঘটনা ঘটে।
এ বিষয়ে অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা উমর তোফায়েল এ জানান, পিটিআইয়ের ওই নেতাকে বহনকারী গাড়িটি হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।
নিহত পিটিআই নেতা আতিফ বস্তি শের খানের বাসিন্দা। সাবেক প্রাদেশিক মন্ত্রী মুনসিফ খান জাদুনের ছেলে তিনি। ২০২২ সালের পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাভেলিয়ান তহসিল নাজিম নির্বাচিত হন আতিফ।
আরও পড়ুনঃ কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী






উখিয়া ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত - tathyasangjog
March 21, 2023[…] […]