পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড
অল্প পুঁজি নিয়েও পাকিস্তানের বিপক্ষে পুরো এক ওভার হাতে রেখে ৫ উইকেটে জয় পেল ইংল্যান্ড। এবারের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংলিশরা।
আজ রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করে বাবর আজম বাহিনী। জবাবে ইংল্যান্ডও একটা পর্যায়ে ভীষণ চাপে পড়েছিল। কিন্তু বেন স্টোকসের বুদ্ধিদীপ্ত ইনিংস ও শেষদিকে মঈন আলির ঝড়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। ব্যাট হাতে নেমে প্রথম তিন ওভারে বল বাউন্ডারি পার করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। চতুর্থ ওভারের প্রথম বলে ছক্কা মারেন রিজওয়ান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৯ রানে রিজওয়ানকে বোল্ড করেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার কারান। ১৪ বলে ১৫ রান করেন রিজওয়ান।
রিজওয়ানকে হারিয়ে পাওয়ার-প্লেতে ৩৯ রান করে পাকিস্তান। এসময় ২টি চার ও ১টি ছক্কা মারতে পারেন পাক ব্যাটাররা।
অষ্টম ওভারের প্রথমবারের মত আক্রমনে এসে উইকেট তুলে নেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। ১২ বলে ৮ রান করা হারিস রৌফকে ফিরিয়ে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ঘটান রশিদ। তৃতীয় উইকেটে জুটি বেঁধে পাকিস্তানের রানের গতি বাড়ান বাবর ও চার নম্বরে নামা শান মাসুদ।
১২তম ওভারের প্রথম বলে পাকিস্তানকে আবারো বড় ধাক্কা দেন রশিদ। তার গুগলি বুঝতেও না পেরে বোলারকে ফিরতি ক্যাচ দেন ২টি চারে ২৮ বলে ৩২ রান করা বাবর। তৃতীয় উইকেটে মাসুদ-বাবর ২৪ বলে ৩৯ রান করেন ।
বাবর ফেরার পরের ওভারে ইফতেখার আহমেদকে শিকার করেন বেন স্টোকস। ৬ বল খেলে কোন রান করতে পারেননি ইফতেখার।
ইফতেখার ফেরার পর ক্রিজে মাসুদের সঙ্গী হন শাদাব খান। ১৫ ওভারে দলের রান ১শতে নেন তারা। ১৬তম ওভারে ১৩ রান তুলেন মাসুদ ও শাদাব। ইনিংসের ১৭তম ওভারে এই জুটি ভাঙ্গেন কারান। ২টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩৮ রান করা পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন মাসুদ।
মাসুদকে শিকারের পর ডেথ ওভারে পাকিস্তানের ব্যাটারদের মারমুখী হতে দেয়নি ইংল্যান্ডের দুই পেসার ক্রিস জর্ডান ও কারান। ১৭ থেকে ২০, শেষ চার ওভারে ১৮ রান তুলতে ৪ উইকেট হারায় পাকিস্তান। জর্ডান ও কারান দু’টি করে উইকেটে নেন। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। শাদাব ১৪ বলে ২টি চারে ২০ রান করেন।
৪ ওভারে ১২ রান দিয়ে পাকিস্তানের সফল বোলার কারান। রশিদ ২২ রানে ও জর্ডান ২৭ রানে ২টি করে উইকেট নেন। ৩২ রানে ১ উইকেট শিকার করেন স্টোকস।
আরও পড়ুনঃ বিলম্বে অর্থ প্রদান শর্তে সৌদির কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী






উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারালো ইকুয়েডর - tathyasangjog
November 13, 2022[…] আরও পড়ুনঃ পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন … […]