“পাইপলাইনের মাধ্যমে আগামী বছর ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে”
আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার গণভবনে আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
তিনি চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ৩২ সদস্যের বিধায়কের অংশ হিসেবে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায়। আশা করছি আগামী বছর তা শুরু করা যাবে।
১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) প্রকল্পের লক্ষ্য ভারত থেকে বাংলাদেশে তেল পণ্য রপ্তানি করা।
শেখ হাসিনা আরও বলেন, করোনাকালে বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের সীমান্ত লাইনের বিভিন্ন অংশে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্ডার হাটগুলো আবার চালু হবে।
আরও পড়ুনঃ সৌদির কাছে অশোধিত-পরিশোধিত তেল কেনার প্রস্তাব প্রধানমন্ত্রীর






"বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে বিএনপি" - tathyasangjog
November 20, 2022[…] […]
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ফিনল্যান্ডের - tathyasangjog
November 20, 2022[…] আরও পড়ুনঃ “পাইপলাইনের মাধ্যমে আগামী বছর ভারত থ… […]
সচিবালয়ে প্রবেশে ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে জননিরাপত্তা বিভাগ - tathyasangjog
November 20, 2022[…] আরও পড়ুনঃ “পাইপলাইনের মাধ্যমে আগামী বছর ভারত থ… […]