অন্যান্য দেশ সংযোগ ফিচার

পণ্যের দাম বৃদ্ধি সাময়িক ব্যাপার, শিগগিরই দাম কমে আসবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এসব পণ্যের দাম বৃদ্ধি সাময়িক ব্যাপার, শিগগিরই দাম কমে আসবে। আর ডিম আমদানির ফলে দেশের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

আজ মঙ্গলবার দিনাজপুরের নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সদর দফতরে ঘাতসহনশীল গবেষণা কমপ্লেক্স ও গ্রিন হাউসে বিভিন্ন গবেষণা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, কৃষিকাজ করে কৃষক শুধু খেয়েপরে আর গামছা-লুঙ্গি পরে কোনোরকমে বেঁচে থাকবে; সেটি আর থাকবে না। সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে। যাতে কৃষি দেশের সার্বিক উন্নয়ন ও কৃষকের উন্নত জীবনের মূল হাতিয়ারে পরিণত হতে পারে। সে লক্ষ্যেই বর্তমান সরকার কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।

দেশের মূল খাদ্য চালের পাশাপাশি গম ও ভুট্টার চাহিদাও বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভুট্টা উৎপাদনে আমরা খুবই সফল হয়েছি। ২০০৮-০৯ সালে ভুট্টার উৎপাদন যেখানে মাত্র ৬ লাখ টন ছিল, তা বেড়ে ৬৭ লাখ টনে উন্নীত হয়েছে। নানান সমস্যা থাকায় গমের উৎপাদন তেমন বাড়েনি, বছরে প্রায় ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। এসব জাত চাষের মাধ্যমে গমের আমদানি অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।

আরও পড়ুনঃ আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত উষ্ণ: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার