নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দিয়েছে এনবিআর
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট বিভাগ থেকে ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার এনবিআরের ভ্যাট বিভাগ এই নির্দেশনা দেওয়া হয়।
আগামী ১৮ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় স্টেজ শো হওয়ার কথা। ইতিমধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে।
ভ্যাট বিভাগের ওই চিঠিতে বলা হয়েছে, এই অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। ভ্যাট কার্যালয়ে ঘোষণা দেওয়া, ব্যাংক গ্যারান্টি জমা ও অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা আছে। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন এই অনুমোদন নেয়নি। এ ছাড়া টিকিট বিক্রির ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হয়।
ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটকে দেওয়া এনবিআরের চিঠির শেষাংশে বলা হয়েছে, ভ্যাট আইন লঙ্ঘন করে এ-জাতীয় বাণিজ্যিক অনুষ্ঠানের আয়োজন আয়োজক যাতে করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ এক ঘন্টার চেষ্টায় উদ্ধার হলো সচিবালয়ের প্রাচীর এর মাঝে আটকে পড়া বিড়াল






প্রথমবারের মতো অভিনয় থেকে বিরতি নিলেন আমির খান - tathyasangjog
November 16, 2022[…] […]