জাতীয় ফিচার

নিষেধাজ্ঞা এক দিক দিয়ে আসে; অন্য দিক দিয়ে যায়: পররাষ্ট্রমন্ত্রী

"বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ ব্রুনেইয়ের সুলতানের"

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র হাজারো নিষেধাজ্ঞা দেয় এবং তাদের নিষেধাজ্ঞা এক দিক দিয়ে আসে এবং অন্য দিক দিয়ে যায়। এমন অনেক উদাহরণ আছে যে, যুক্তরাষ্ট্র বহু ক্ষেত্রে আবার তাদের নিষেধাজ্ঞা তুলেও নিয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএস) এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক থাকার জন্যই তারা (ওয়াশিংটন) আমাদেরকে নানা বিষয়ে পরামর্শ দেয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বহু দ্বিপাক্ষিক যোগাযোগ রয়েছে। চলতি বছরই আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৬টি বৈঠক হয়েছে।

নতুন করে আরও মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে সরকার উদ্বিগ্ন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

আরও পড়ুনঃ আরও এক পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

রিপোর্টার

About Author

9 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র