জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

নির্বাচন পর্যবেক্ষণে আসছে ইইউ টিম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজ বৃহস্পতিবার জানান, ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা থাকবে বাংলাদেশে। দলটি ভোটের আগে পরে মিলিয়ে তারা প্রায় দুই মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

ইইউ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি স্থানীয় দূতাবাসের মাধ্যমে নির্বাচন কমিশনে এসেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তারা।

গত রোববার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে এক বৈঠকে অংশ নেয় ক্ষমতাসীন দলের আওয়ামী লীগ প্রতিনিধি দল। এতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১০ টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পরে সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান সাংবাদিকদের বলেন, তারা (ইউরোপীয় ইউনিয়ন) একটা ছোট আকারের এক্সপার্ট গ্রুপ নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য পাঠাবে।

গত ২১ সেপ্টেম্বর ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ‘বাজেট স্বল্পতার’ কথা বলে আগামী নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুনঃ রাজনীতি থেকে মেধাবীরা দূরে সরে যাচ্ছে; মেধাহীনরা দেশ পরিচালনা করছে: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র