জাতীয় দেশ সংযোগ ফিচার

“নির্বাচন নিয়ে অনলাইনে গুজব ঠেকাতে কাজ করছে বিজিবির গোয়েন্দা বিভাগ”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিজিবি। অনলাইনে গুজব ঠেকাতেও কাজ করছে বিজিবির গোয়েন্দা বিভাগ।

আজ শুক্রবার রাজধানীতে স্থাপিত বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এ কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বিজিবির মহাপরিচালক জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে এক হাজার ১৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৭০০ পেট্রোল টিম টহল দিচ্ছে।

এছাড়া সারা দেশে র‌্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম কাজ করছে। তারা যে কোনো ধরনের নাশকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সেই সঙ্গে অনলাইনে গুজব ঠেকাতেও কাজ করছে বিজিবির গোয়েন্দা বিভাগ। এছাড়া সারা দেশে র‌্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম কাজ করছে। তারা যে কোনো ধরনের নাশকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

এ সময় প্রতিটি সদস্য সততা ও নিষ্ঠা নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও প্রত্যাশা করেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

আরও পড়ুনঃ “আপনাদের জীবনমান উন্নত করার সুযোগ চাই”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র