নিরামিষভোজী কুমিরের মৃত্যু
জলাশয় প্রচুর মাছ ছিল অথচ তাদের দিকে ফিরেও তাকায়নি নিরামিষভোজী কুমির বাবিয়া । প্রায় ৭০ বছর টানা মন্দিরের প্রসাদ খেয়ে কাটিয়ে দিয়েছে কুমিরটি। এবার সেই বাবিয়ার মৃত্যু হল।
বাবিয়া কেরলের বিখ্যাত আনন্দপদ্মনাভ মন্দিরের কুমির। এই কুমিরকে দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ দর্শনার্থী মন্দির চত্বরে ভিড় জমাতেন। গত ৭০ বছর ধরে দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বাবিয়া।
আরও পড়ুনঃ পাকিস্তানে মোষের থেকেও কম দামে পাওয়া যাচ্ছে সিংহ
এত বছরে কখনই বাবিয়াকে হিংস্র রূপ দেখা যায়নি। সে দিনে দুবার নিয়ম করে মন্দিরের প্রসাদ খেত। তার খাবারের তালিকায় ছিল চাল আর ফলমূল। দুবেলা সেই খাবারের ব্যবস্থা করতেন পুরোহিতরাই। মনে করা হত, তার বদলে মন্দির পাহারা দিত বাবিয়া । এই মন্দির এলাকায় পুকুর ছাড়া আর অন্য কোন জলাশয় নেই। এমনকি কোন নদীও নেই। তবে কুমিরটি ওই জায়গায় কিভাবে এল তার উত্তর আজও অজানা।
মন্দির সূত্রের তথ্য অনুযায়ী, রবিবার রাতে কুমিরটির মৃত্যু হয়েছে। তাকে প্রথমে রেখে দেওয়া হয় ফ্রিজারে।সে ছিল স্থানীয়দের কাছে ঈশ্বরের দূতের সমান।






মাতৃদুদ্ধেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি - tathyasangjog
October 10, 2022[…] আরও পড়ুনঃ নিরামিষভোজী কুমিরের মৃত্যু […]