জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার পাঁচরুখি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লেগুনার চালক (অজ্ঞাত) ও যাত্রী কুলসুম (৫৫)। কুলসুম আড়াইহাজার উপজেলার টেকপাড়া এলাকার লোকমান মিয়ার স্ত্রী।

এ বিষয়ে ভুলতা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ফারুক জানান, রূপসী বাংলা নামে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনার চালকসহ সাতজন গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চালক ও ওই নারী যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আমরা দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনাটি জব্দ করেছি। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, বিকেল ৩টার সময় দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অবস্থায় কুলসুম নামে এক নারীকে পাঁচরুখি এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় আল রাফি হাসপাতালে নেয়ার পর লেগুনাচালকও মারা যান।

আরও পড়ুনঃ “বিএনপিকে বোঝানো হবে জনসমাগম কাকে বলে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র