নাটোরে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নাটোরের উত্তর বড়গাছা এলাকায় ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ভাই-বোনের নাম নোভা (৮) ও সম্রাট (৭)।
নিহতদের বড় ভাই আব্দুল হান্নান জানান, তার ছোট বোন নোভা হরিশপুর হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিল। নোভা দুপুর ২টার দিকে বাড়িতে এসে ছোট ভাই সম্রাটকে নিয়ে খেলতে বের হয়। এরপর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পেছনের ডোবায় তাদের মরদেহ দেখে উদ্ধার করেন আব্দুল হান্নান।
আরও পড়ুনঃ দুর্গাপূজা কেন্দ্র করে জঙ্গি হামলার ঝুঁকি
নিহতদের বাবা শিমুল জানান, খেলতে গিয়ে ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, এ কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।





