জাতীয়

নাটোরে উপজেলা চেয়ারম্যান আসাদের ওপর হামলা

উপজেলা চেয়ারম্যান

নাটোরে ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যাকাণ্ডের প্রধান আসামি নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ওপর দুর্বৃত্তের হামলা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৩ অক্টোবর দুপুরে ভাড়া বাসার সামনে নলডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে আছেন চেয়ারম্যান আসাদ।

চেয়ারম্যানের সহকারী বোরহান বলেন, প্রথমে তাকে লাঠিসোটা দিয়ে মারধরের একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। কিন্তু আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে চোখের ওপরে লেগে তিনি গুরুতর আহত হন।

আসাদ জানান, গত ৪ অক্টোবর আমি হাইকোর্টে আত্মসমর্পণ করে ছয় সপ্তাহের জামিন নিয়ে নাটোরে আসি। এরপর ১২ অক্টোবর সাবেক আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান লিটন ফেসবুক লাইভে এসে আমাকে হত্যার হুমকি দেয়। জামিনে আসার পরে পরশুদিন থেকে উপজেলা পরিষদে অফিস করছি। শনিবার লিটন ফের আমাকে প্রতিহত করার ঘোষণা দেয়।

হামলার অভিযোগ অস্বীকার করে তৌহিদুর রহমান লিটন বলেন, আমরা মিছিল শেষ করে থানা মোড়ে আসার পরে শুনতে পাই আসাদের ওপর হামলা হয়েছে। কারা হামলা করেছে তা আমি জানি না।

আরও পড়ুন : কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ লোক: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র