জাতীয় ফিচার

নরসিংদীতে হাসিনা-কাদেরসহ ৫৮১ জনের নামে হত্যা মামলা

নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল, সাবেক আইজিপি ও নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরুসহ (বীর প্রতীক) আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৮১ নেতাকর্মীর নামে মামলা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট নাহিদ নিয়াজীর আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ডাব বিক্রেতা আজিজুল মিয়ার বাবা আলমাছ মিয়া। মামলায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীর জেলখানা মোড়ে আজিজুল অবস্থান করছিলেন। এসময় ছাত্র জনতার শান্তিপূর্ণ অবস্থানে আসামিরা ককটেল বিস্ফোরণ করে তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকেন। এসময় একাধিক গুলি আজিজুলের শরীরে বিদ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই রাত ১টায় তিনি মারা যান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র