জাতীয় ফিচার

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ মঙ্গলবার তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপণে জানা যায়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার চাকরির মেয়াদ শেষে মঙ্গলবার (৩ জানুয়ারি) অবসরে গেছেন। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাত্র ১৯ দিনের জন্য মন্ত্রিপরিষদ সচিব ছিলেন কবির বিন আনোয়ার। গত ১৫ ডিসেম্বর দায়িত্ব নিয়েছিলেন তিনি।

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা। চাকরিজীবনে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী/সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ “কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতাদের হাঁকডাক”

রিপোর্টার

About Author

3 Comments

  1. ১৭ দিনেই অবসরে কবির বিন আনোয়ার - tathyasangjog

    January 3, 2023

    […] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন […]

  2. স্বাস্থ্যখাতে সরকারের মাথাপিছু ব্যয় ৪ হাজার ৫৭৮ টাকা - tathyasangjog

    January 3, 2023

    […] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন […]

  3. রমজান মাসে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর - tathyasangjog

    January 3, 2023

    […] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র