নজিরবিহীন শীতে ভারতে এক দিনে ২৫ জনের মৃত্যু
প্রবল ঠান্ডায় ভারতের কানপুরে এক দিনে প্রবল ঠান্ডায় ২৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ভারতের দিল্লি ঠান্ডার পাশাপাশি কুয়াশার চাদরে মোড়া। দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চল আয়ানগরে তাপমাত্রা নেমেছে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্মরণকালের সর্বনিম্ন। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বিমান, ট্রেন ও যান চলাচল। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার কানপুর শহরে প্রবল ঠান্ডায় হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের জেরে ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঠান্ডায় হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া ও রক্ত জমাট বেঁধে যাওয়ায় হার্ট ও ব্রেন অ্যাটাকের কারণ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মৃত ২৫ জনের মধ্যে ১৭ জনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার কোনো সময়ই পাওয়া যায়নি।





