নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি মান্দা উপজেলার মৈনম এলাকা থেকে মোটরসাইকেলে নিজগ্রাম উল্লাসপুরের দিকে যাচ্ছিলেন। পথে হাঁপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তাদের দুই সন্তান আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ ২২ জানুয়ারি প্রাথমিকের সাড়ে ৩৭ হাজার সহকারী শিক্ষকের পদায়ন





