জাতীয় ফিচার

“দেশে শিক্ষার হার বাড়ছে”

দেশে শিক্ষার হার বাড়ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষার মান বাড়ানোর পথে অপশক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এইচএসসিতে যারা পাস করেন তারা অনেকেই পেশাগত যে শিক্ষা সেখানে যোগ দেন। এর মধ্যে কেউ কেউ চিকিৎসা বিজ্ঞানে, কেউ প্রকৌশলে, কেউ স্থাপত্যে, কেউ আইনে ভর্তি হন। অনেকে উচ্চশিক্ষা অর্জন করতে যান। কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। এছাড়া সারাদেশে ২ হাজার ২৫৭টি কলেজ আছে। সেখানে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। সবমিলিয়ে এইচএসসিতে যারা পাস করেছেন তার চেয়ে অনেক বেশি আসন রয়েছে।

দীপু মনি বলেন, পঞ্চাশের দশকে বলেছিল নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। নব্বই দশকে বলেছে নৌকায় ভোট দিলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি হবে। তারা আজ আবার বলছে বই দিয়ে ইসলাম ধ্বংস করা হচ্ছে।

তিনি বলেন, যারা ইসলাম ধ্বংসের ধুয়া (একই কথা বারবার বলা) তুলছেন তাদের প্রতিটি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, তাদের প্রতিটি কাজ ইসলামের নীতি-আদর্শ পরিপন্থি।

আরও পড়ুনঃ মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্ধকতাগুলি দূর করতে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

  1. গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা; নিহত ২ - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুনঃ “দেশে শিক্ষার হার বাড়ছে” […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র