জাতীয় ফিচার

দেশে ফেসবুক-টিকটকসহ সব সামাজিক মাধ্যম চালু

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেছেন, সরকারের নির্দেশে ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম সচল করে দেয়া হয়েছে।

আজ বুধবার ইমদাদুল হক বলেন, সরকারের নির্দেশে ফেসবুক টিকটক ও ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কে সচল করে দেয়া হয়েছে। তবে ক্যাশ সার্ভার আপডেট হয়ে স্বাভাবিক সময়ের মতো দ্রুতগতির সেবা পেতে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগবে।

এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, আজ (বুধবার) বিকেলের মধ্যেই দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাশ সার্ভার খুলে দেয়া হবে। এর ফলে বিকেল থেকেই বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব আগের মতো নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে।

ফেসবুক কর্তৃপক্ষ সশরীরে বিটিআরসিতে না আসায় অনলাইনেই মেটার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ঢাকাসহ ৪ জেলায় শনিবার পর্যন্ত কারফিউ শিথিলের সময় ২ ঘণ্টা বাড়লো

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র