ব্যবসা-বাণিজ্য

দেশে ফের বাড়লো তেল-চিনির দাম

দুইটি পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিল সরকার

ফের বাড়লো সয়াবিন তেল ও চিনির দাম। দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেলে দাম ১২ টাকা বেড়ে ১৯০ টাকা করা হয়েছে এবং চিনির দাম ১৩ টাকা বাড়িয়ে প্রতি কেজি ১০৮ টাকা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকেই দেশের বাজারে নতুন এ দাম কার্যকর হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনির সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরবর্তীতে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়। দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত পোষণ করায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে চিনির নতুন দাম কার্যকর হবে।

অপর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরবর্তীতে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়। দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত পোষণ করে।

আরও পড়ুনঃ দেশে পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার