দেশে ফেরার শর্তে বিদেশে উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশে ফেরার শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।
আজ শনিবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালন অনুষ্ঠানে নূরজাহান বেগম এসব কথা জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ২ থেকে ৩ দিনের প্রশিক্ষণে ভালোভাবে শেখার সুযোগ নেই। তাই ৭ দিন বা লম্বা সময় ধরে প্রশিক্ষণের কোনো আপত্তি নেই। কিন্তু ৪০ জনেরও বেশি সংখ্যক ডাক্তার দেশের বাইরে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফেরত আসেননি। তাদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। দরিদ্র দেশের এই অপচয় কিভাবে ঠেকাবেন?
তিনি বলেন, তাদের কয়েকবার চিঠি দেয়া হয়েছে। তবুও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।





