দেশে ফাইভ জি চালুর প্রস্তুতি সম্পন্ন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে ফাইভ জি চালুর ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি শেষ হলেও, প্রয়োজন বুঝে সরকার এই সেবা সর্বস্তরে চালুর জন্য সময় নিচ্ছে বলে জানিয়েছেন ।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে তিনি একথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, লক্ষ্য ২০৪১ সাল হলেও তার আগেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবে সরকার। মেধাসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্টদের হয়রানি কমাতে এবং আগ্রহ বাড়াতে সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয় নয়, একক আইপি অফিস থাকা উচিত। যেখানে একসাথে কপিরাইট ও প্যাটেন্ট সনদ নেয়া যাবে।’
মোস্তাফা জব্বার বলেন, বই, নাটক, সিনেমা ছাড়া ১৯৯৮ সালে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) কাউকে খুঁজে পাচ্ছিল না মেধাসম্পদের। যারা মনে করছেন মেধাস্বত্ব সংরক্ষণের ফলে তারা কোনো সুবিধা পাবেন না- তা ঠিক নয়। যেমন: রবি এতদিন যে পরিশ্রম করে নিজেদের ভ্যালু দাঁড় করাল, তার কোনো ট্রেডমার্ক থাকবে না, তা তো না। এই ট্রেডমার্কটা তাদের পরিচয় বহন করে।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, মনুষ্যসৃষ্ট মেধাস্বত্ব দিচ্ছি, কিন্তু আর্টিফিশিয়াল মেধার অনুমোদন নেই। এই জায়গায়ও কাজ করা জরুরি। কপিরাইট আইন এখন সংশোধন হচ্ছে, এই সময়েই আর্টিফিশিয়াল বা রোবটিক্স মেধার কপিরাইটটা কি হবে তা-ও ঠিক করে নিতে হবে।
আরও পড়ুনঃ দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে নৌবাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ





