“দেশে দ্রুততার সঙ্গে কর্মসংস্থান খাতে উন্নয়ন করতে চাই”
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মেড ইন বাংলাদেশ—এই ধারণাটি তারা যদি সম্প্রসারিত করেন, তাহলে বাংলাদেশের উন্নতি হবে, যারা বিনিয়োগ করবেন, তাদেরও ভালো হবে। এখন এই ধারণাটার মধ্য দিয়ে আমরা দেশে দ্রুততার সঙ্গে কর্মসংস্থান খাতে উন্নয়ন করতে চাই।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে সৌজন্য সভা শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী৷
বাংলাদেশে কৃষি, বিদ্যুৎ, গ্যাস ও মোটরগাড়িসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, বাংলাদেশে কোন ব্যবসাটা ব্যর্থ হয়েছে, আপনারা বলেন? এ দেশে বিদেশি বিনিয়োগ যে কোনো খাতেই আসুক না কেন, কোনটা ব্যর্থ হয়েছে যে টাকা নিয়ে খালি পকেটে তারা চলে গেছেন?
বাংলাদেশকে নজিরবিহীন সুযোগের দেশ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে বিনিয়োগ করে কখনও লোকসান করবেন না। লোকসানের কোনো সুযোগ নেই। এখন যদি বিনিয়োগ বা ব্যবসা না করে টাকা পকেটে নিয়ে ঘোরেন, সেটি ভিন্ন জিনিস। কিন্তু বাংলাদেশ ব্যবসায়ের জায়গা।
মার্কিন ব্যবসায়িক প্রতিনিধিরা কোন কোন খাতে বিনিয়োগ আগ্রহী, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা সবক্ষেত্রে বিনিয়োগ করতে চান—কৃষি, বিদ্যুৎ, গ্যাস ও মোটরগাড়ি।
মার্কিন ব্যবসায়ীদের ১২ বছর ট্যাক্স হলিডে চাওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, যা যা প্রয়োজন, চাহিদা আগে তুলে ধরেছি।
মূল্যস্ফীতির হার নিয়ে অর্থমন্ত্রী বলেন, যখন আমরা দায়িত্বভার নিয়েছিলাম, তখন মূল্যস্ফীতির হার কত ছিল? সে সময়ে এ হার ছিল ১২ দশমিক ৩ শতাংশ। সেখান থেকে একবার আমাদের ৯ শতাংশ হয়েছে। সেখান থেকে ৭ দশমিক ৫ শতাংশ হয়েছে। এই দুরবস্থার মাঝেও মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, জিনিস পত্রের দাম বাড়ে। দামতো বাড়ছে? কারণ যুদ্ধ যে শুরু হয়েছে, সেটি কবে শেষ হবে কেউ জানে না। এই অনিশ্চয়তার মধ্যে কত দিন আপনি অর্থনীতি হিসেব মতো সময় মতো চালাবেন। তারপরও অনেক ভালো চলছে। সবাই বলে বাংলাদেশ সবার থেকে ভালো চলছে। আর আপনারা খারাপটা কামনা করেন কেন। ভালো কামনা করেন।
আরও পড়ুনঃ ভাই-বোনের সম্পর্ক মজবুত করতে যা করবেন






"পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে" - Tathya Sangjog
August 31, 2023[…] আরও পড়ুনঃ “দেশে দ্রুততার সঙ্গে কর্মসংস্থান খাত… […]
দেশে ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু - Tathya Sangjog
August 31, 2023[…] […]
তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের শিকড় : কৃষিমন্ত্রী - Tathya Sangjog
August 31, 2023[…] […]
'বাংলাদেশে আসতে চান ওবামা-হিলারি' দাবি ড. ইউনূসের আইনজীবীর - Tathya Sangjog
August 31, 2023[…] […]