অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪১ জনে।

আজ বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১১৮ জন এবং ঢাকার বাইরে ৪৪৮ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকার ১ জন এবং ঢাকার বাইরের ১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৬১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮৫ জন এবং ঢাকার বাইরের ৪৩২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ১৫ হাজার ৬২৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ৬৪৬ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৬ হাজার ৯৭৭ জন।

একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১১ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ১০ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ৪ হাজার ৩৫৮ জন।

আরও পড়ুনঃ ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র