জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু এক হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১০৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩৩ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ৬৭৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা নয়জন, ঢাকার বাইরের ছয়জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৯ হাজার ৯০৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ এক হাজার ১৫০ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৭৮ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ২০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৪৬ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫৭৪ জন।

পহেলা জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ৫০০ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭৩ হাজার ৭২৯২ জন।

আরও পড়ুনঃ নিজেদের আন্দোলন নিজেরাই ভণ্ডুল করছে বিএনপি: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র