জাতীয় ফিচার

দেশে খাদ্য ঘাটতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সবাই পতিত জমিতে শাক-সবজি চাষ করছে। এজন্য ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-ফিলিস্তিনির যুদ্ধে কঠিন সময়েও দেশে খাদ্য ঘাটতি নেই।

আজ শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নগর কৃষিমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় বলে আসছেন এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখবেন না। সব জায়গায় সবজি উৎপাদন করুন। আমরা কিন্তু এর ফল পেয়েছি। প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় সবাই মনোযোগ দিয়েছে। কৃষিতে কীভাবে বাম্পার ফলন করতে হবে, কোনো জায়গা যেন অনাবাদি না থাকে সেই। সেজন্য আমাদের খাদ্য ঘাটতি নেই। খাদ্য ঘাটতি যদি থাকতো, তাহলে আমরা কী অবস্থায় পড়তাম তা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন।

তিনি বলেন, আমার গিন্নিও ছাদ বাগান করে। সে মাঝে মধ্যে সুন্দর আম আমাকে উপহার দেয়, আসলে খুব মিষ্টি হয়। কিছুদিন আগে দেখি গাছগুলো মরে গেছে। আমি তাকে নতুন করে গাছ লাগাতে বললাম। আমি যেখানেই যাই এটা খেয়াল রাখি; কোনো জায়গা যেন অনাবাদী না থাকে, অন্তত সবজির চাষ যেন হয়।

মন্ত্রী বলেন, একজন বললেন ছাদে মাছ পালন করছেন। ছাদে যদি সুইমিংপুল থাকতে পারে, তাহলে মাছের খামার হবে না কেন। আমাদের জমি কমতে থাকলেও, উৎসাহ কিন্তু কমেনি।

আরও পড়ুনঃ হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৫ দিন বাড়লো

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র