জাতীয় ফিচার

“দেশে এখন খাদ্যের অভাব নেই; এটা সরকারের একটি বিরাট অর্জন”

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন দেশে এক সময় মঙ্গা ছিল, তখন মানুষ খাবার পেতো না। তবে দেশে এখন আর খাদ্যের অভাব নেই। এটা সরকারের একটি বিরাট অর্জন।

আজ বুধবার রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কার্যালয়ে সংস্থাটির সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

মন্ত্রী বলেন, অনিরাপদ খাদ্য বর্জন করতে হবে এবং যারা খাদ্য অনিরাপদ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিরাপদ খাদ্যগ্রহণে সবাই মিলে সচেতনতা বাড়াতে হবে।

আরও পড়ুন: চালের দাম নিয়ে হইচই হলেও দেশে খাদ্য ঘাটতি নেই: মন্ত্রী

অনুষ্ঠানে খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন বলেন, খাদ্যের মান বুঝার সবচে বড় উপায় হলো খাদ্য পরীক্ষা। পরীক্ষা করতে না পারলে নিরাপদ বা অনিরাপদ কি-না বোঝা সম্ভব নয়। জাতীয় পর্যায়ে দেশে ল্যাব সক্ষমতা খুবই সীমাবদ্ধ। ভ্রাম্যমাণ পদ্ধতিতে জেলা বা বিভাগে পরীক্ষা করা ছিল অকল্পনীয়।

তবে বর্তমানে জাইকার অর্থায়নে খাদ্যমান নিশ্চিতে দেশের সব বিভাগে পরীক্ষাগার গড়ে তোলার কাজ এগিয়ে নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে খাদ্যে ভেজাল ও দূষণ রোধ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ আজ ১৩৯ উপজেলায় ভোট

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র