জাতীয় ফিচার

“দেশে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি”

বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের

ষড়যন্ত্রের মাধ্যমে চোরাগলি পথে ক্ষমতায় যেতে বিএনপি দেশে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের অনুষ্ঠিত এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও নির্বাচনে জিতবে এমন কোনো নিশ্চয়তা পাচ্ছে না। তাই, তারা চোরাই পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে। একটা ওয়ান ইলেভেন হয়েছে, আরেকটা ওয়ান ইলেভেন জন্য পাঁয়তারা করছে। বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের চেয়ে বেশি সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইদানীং আমরা লক্ষ্য করছি হঠাৎ করে বাস পোড়ানো হচ্ছে, যেটা ফরিদপুরে ঘটেছে। সেখানে পুলিশের ওপর আক্রমণ করেছে, সেখানের সবাই এক বাক্যে বলেছে যে, পুলিশ আক্রমণকারী নয়, তারা আক্রান্ত।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নানা দলের সমন্বয়ে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেয়া হবে না। কিন্তু আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে, এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না।

তিনি বলেন, নির্বাচনে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, তাদের কাছে আমাদের দায় আছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং জনগণের সম্পদ ও সম্পত্তিকে প্রটেকশন দিতে হবে।

আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র