অর্থ-বাণিজ্য ফিচার

দেশের বাজারে কমলো সোনার দাম

 

রেকর্ড কার্যদিবস পরেই দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গতকাল (বুধবার) ঘোষণা দিয়ে আজ বৃহস্পতিবার থেকে সোনার দাম বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি। এই রেকর্ড দামের একদিন পরেই এখন সোনার দাম কমানোর ঘোষণা এলো।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশের অর্থনীতিতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের

রিপোর্টার

About Author

3 Comments

  1. নখে লুকিয়ে আছে আপনার স্বাস্থ্যের রহস্য - Tathya Sangjog

    January 18, 2024

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে কমলো সোনার দাম […]

  2. গ্লুকোমা কেড়ে নিতে পারে আপনার দৃষ্টিশক্তি - Tathya Sangjog

    January 18, 2024

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে কমলো সোনার দাম […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার