দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
বর্তমানে দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে।
আজ মঙ্গলবার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়িত দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ করে।
এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার, নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ ও তৃতীয় লিঙ্গের মানুষ ৮ হাজার ১২৪ জন।
বিবিএস জানায়, মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরাঞ্চলে বসবাস করে। বিভাগভিত্তিক উপাত্ত পর্যবেক্ষণে দেখা যায়, সমন্বয়কৃত মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন, পর্যায়ক্রমে চট্টগ্রামে ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার, রাজশাহীতে ২ কোটি ৮০ হাজর, রংপুরে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১, খুলনায় ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮, ময়মনসিংহে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজাার, ৪৭২ সিলেটে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ এবং সবচেয়ে কম বরিশালে ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন।
আরও পড়ুনঃ ভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আশা করছি: তথ্যমন্ত্রী





