জাতীয় দেশ সংযোগ ফিচার

দেশের অর্থনীতির আকার ৬ গুণ বৃদ্ধি পেয়েছে: তথ্যমন্ত্রী

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৯ সালে আমাদের জিডিপি ছিল ৮০ বিলিয়ন ডলার। এখন জিডিপি প্রায় ৫০০ বিলিয়ন বা হাফ এ ট্রিলিয়ন ডলার। তার মানে দেশের অর্থনীতির আকার ৬ গুণ বৃদ্ধি পেয়েছে।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলায় স্থানীয় সাংবাদিকরা সিপিডি’র সাম্প্রতিক রিপোর্ট নিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৮-৯ সালে ক্লাসিফায়েড লোন ছিল ১০ দশমিক ৫ শতাংশ, আর এখন ৯ দশমিক ৯৩ শতাংশ। অর্থাৎ তখনকার তুলনায় কু-ঋণের হার কমেছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সিপিডি বলেছে, ক্লাসিফায়েড লোন বেড়েছে। কিন্তু তারা শুধু আকারের কথা বলেছে, পারসেন্টেজের কথা বলে নাই, গোপন করেছে। কারণ, ক্লাসিফায়েড লোনের হার কমেছে। এর অর্থ, তাদের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত।

হাছান মাহমুদ বলেন, সিপিডি এমনও ব্যবসায়ী গ্রুপের ক্লাসিফায়েড লোনের কথা বলেছে, যে গ্রুপের লোন ক্লাসিফায়েড নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ সিপিডি অসত্য তথ্য দিয়েছে।

এ সময় অতীতের পরিসংখ্যানও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সিপিডির কেউ কেউ তো ২০০৭-২০০৮ সালে দেশ পরিচালনার সাথে যুক্ত ছিলেন এবং তখনও ক্লাসিফায়েড লোন ১০ শতাংশের ওপরে অর্থাৎ এখনকার চেয়ে বেশি ছিল।

আরও পড়ুনঃ “নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র