দুবাইয়ে লটারিতে ৪৩ কোটি টাকা জিতলেন এক গাড়িচালক
দুবাইয়ে কর্মরত অজয় ওগুলা নামের এক ভারতীয় গাড়িচালক দেড় কোটি দিরহামের লটারি জিতেছেন। ভারতীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ ৩৩ কোটি রুপি ও বাংলাদেশি মুদ্রায় তা ৪৩ কোটি ২৩ লাখ টাকা।
শুক্রবার আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের বরাত দিয়ে ভারতী সংবাদমাধ্যম এনডিটিভি বলে, ভাগ্যের চাকা ঘুরাতে ভারতের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এক গ্রাম থেকে চার বছর আগে দুবাই যান অনিল অগুলা। বর্তমানে সেখানকার একটি অলঙ্কার তৈরির কারখানায় গাড়িচালক হিসেবে কাজ করছেন তিনি। মাস শেষে বেতন পান ৩ হাজার ২০০ দিরহাম বা প্রায় ৯২ হাজার টাকা।
খালিজ টাইমসকে অজয় বলেন, বিশ্বাসই হচ্ছে না, আমি লটারির প্রথম পুরস্কার জিতেছি। সম্প্রতি আমার এক বন্ধু লটারিতে ৭ হাজার ৭৭৭ দিরহাম জিতেছিল। ওর অ্যাকাউন্টে টাকা আসার পর আমার বিশ্বাস হয়, এগুলো ভুয়া নয়। পরে আমিও জীবনের প্রথম লটারির টিকিট কাটি। আর তাতেই এ পুরস্কার পেয়ে যাই।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের নেতৃত্বে ফের শেখ হাসিনা





