দিনাজপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ছোট পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ ভ্যানের চালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ছোট পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
দুঘটায় নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর পুত্র পিকআপ চালক ওলিউল্লাহ (২৫), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের পুত্র পিকআপের হেলপার আজিজুর রহমান নিশান (২২) এবং অপর নিহত ব্যক্তি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়ার মো. নুরুল ইসলামের পুত্র এবং মোত্তাসিম বিল্লাহ (৩০)।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার্স ইন-চার্জ আসরাফুল ইসলাম জানান, নিহত তিনজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে আজ রোববার বিকেল সাড়ে চারটায় নিহতদের লাশ তাদের পরিবারের কিাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ সংসদ সদস্যদের পদত্যাগে বিএনপির ক্ষতি হবে: তথ্যমন্ত্রী





