জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“দলীয় পদ পেতে এবং টাকার বিনিময়ে যানবাহনে অগ্নিসংযোগ করা হচ্ছে”

দলীয় পদ পেতে টাকার বিনিময়ে হরতাল ও অবরোধে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করে ভিডিও পাঠানো হয় দলের শীর্ষ নেতাদের কাছে। সম্প্রতি

আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় গেল ১৮ নভেম্বর বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় জড়িত পল্লবী থানা যুবদলের চারজনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চারজনকে জিজ্ঞাসাবাদে বাসে আগুন দেওয়ার বিষয়ে এমন তথ্য পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতার চারজন হলেন: আল মোহাম্মদ চাঁন (২৭), মো. সাগর (২৫), মো. আল আমিন ওরফে রুবেল (২৯) ও মো. খোরশেদ আলম (৩৪)।
খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার হওয়া চারজন বিরোধী একটি রাজনৈতিক দলের কর্মী। তাদের দলের স্থানীয় শীর্ষ নেতাদের নির্দেশনায় গ্রেফতার আল মোহাম্মদ চাঁন রাজধানীর মিরপুর ও পল্লবীর আশপাশের এলাকায় বাসে অগ্নিসংযোগ করার পরিকল্পনা করে।

তিনি বলেন, গত ১৮ নভেম্বর মিরপুরের কালশীতে ‘বসুমতি পরিবহনের’ একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে শীর্ষ স্থানীয় নেতাদের পাঠায় আল মোহাম্মদ চাঁন। এই কাজে প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়ার কথা থাকলেও সাগর ও আল আমিনকে ৭ হাজার টাকা করে দেয়া হয়েছে বলে স্বীকার করে চাঁন।

বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে সোমবার রাতে র‍্যাব আল মোহাম্মদ চাঁনসহ ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী স্কটল্যান্ড

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র