দেশ সংযোগ বিশ্ব সংযোগ

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে নিহত ৬৪

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৪ জন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লাগা আগুনে একটি ভবন পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে হতাহতের আপডেট খবর জানিয়ে মুলাউদজি বলেন, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আফ্রিকার নিউজ২৪-এর খবরে বলা হয়েছে, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

মুলাউদজি আরও বলেন, ভবনটিতে গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে এক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো অনুমোদন নেওয়া হয়নি। ওই ভবনটিতে অন্তত ২০০ লোকের বসবাস ছিল।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য