থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১
থাইল্যান্ডের একটি যাত্রীবাহী ভ্যান দুর্ঘটনার পড়ার পর আগুন ধরে গেলে দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।
আজ সোমবার পুলিশ কর্নেল ইংগিওস পোলদেজ বলেন,শনিবার রাতে ভ্যানটি ১২ যাত্রীকে বহনকারী ওই ভ্যানটি উত্তর-পূর্বাঞ্চলীয় আমনাত চারোয়েন প্রদেশ থেকে ব্যাংককের দিকে যাচ্ছিল।
তিনি বলেন, দুর্ঘটনার পর একজন ব্যক্তি জানালা দিয়ে ঝাঁপ দিতে সক্ষম হলেও অন্য যাত্রীরা আগুনে আটকে পড়ে এবং মারা যায়।
বেঁচে যাওয়া ২০ বছর বয়সী শিক্ষার্থী থানাচিট কিংকাউ বলেন, আমি ঘুমিয়ে ছিলাম, অন্যদের চিৎকার শুনে হঠাৎ জেগে উঠি। তিনি বলেন, আমি জেগে উঠলাম এবং ভ্যানটি উল্টে গেছে বুঝতে পারি। কি হয়েছে আমি দেখতে পারিনি।
থানাচিট বলেন, দুর্ঘটনার পর পেছন থেকে শুরু করে পুরো ভ্যানটিকে আগুন গ্রাস করতে শুরু করে। আমি জানালায় লাথি মারতে শুরু করি এবং একটি ছোট গর্তে হামাগুড়ি দিয়ে কোনভাবে বের হতে পেরেছিলাম। এর পরই ভ্যানটি বিস্ফোরতি হয়।
আরও পড়ুনঃ ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন





