জাতীয়

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ; নিহত ৭

তুরস্কের আয়দিনে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার সন্ধ্যার দিকে একটি কাবাবের রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে এবিসি নিউজ।

এ বিষয়ে আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একধরনের গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।

রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে রেস্তোরাঁয় বিস্ফোরণ দুর্ঘটনা না কি নাশকতা সেটি এখনও স্পষ্ট নয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র