তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ভবন নির্মাণের সঙ্গে জড়িত ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই মধ্যে কয়েকজন ঠিকাদারসহ ১৩ জনকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ।
ভূমিকম্পে তুরস্কে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি ভবন। ধসেপড়া এসব ভবনের বেশির ভাগই গত কয়েক বছরে নির্মাণ করা। নবনির্মিত এসব ভবন ভূমিকম্পে ধসে পড়া নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। অভিযোগ উঠেছে, এসব ভবন নির্মাণের সময় যথাযথ আইন মানা হয়নি। তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। যদিও এ মাত্রার ভূমিকম্প খুবই শক্তিশালী। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবনগুলো যদি মান বজায় রেখে নির্মাণ করা হতো, তাহলে এ ভূমিকম্পের পরও সেগুলো টিকে থাকার কথা ছিল।
এ বিষয়ে তুরস্কের বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভবন নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামনের দিনগুলোতে পরোয়ানা জারি ও গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে।
গত ৬ ফেব্রুয়ারির শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশদুটিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ২৪ হাজার ৬১৭ এবং সিরিয়ায় সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন।






উপকূলবাসীর প্রকৃত বন্ধু হতে কোস্ট গার্ডের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর - tathyasangjog
February 13, 2023[…] […]
খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সকল কৃষিবিদ কাজ করে যাবে : কৃষিমন্ত্রী - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
"পদযাত্রা ও পদলেহন করে আওয়ামী লীগ সরকারকে বিদায় দেয়া যাবে না" - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
"যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে আ. লীগ" - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
হামলায় মিয়ানমারে সেনা-পুলিশের ৩৩ সদস্য নিহত - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে নির্দেশ দিল যুক্তরাষ্ট্র - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প; মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
"বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি রেললাইন ধরে পালিয়ে গিয়েছিলেন" - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন আবদুল হামিদ - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করার আহ্বান প্রধানমন্ত্রীর - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]
যশোরে ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার - tathyasangjog
February 13, 2023[…] আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১… […]