জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্ত্রিসভার সবাই পেয়েছেন মনোনয়ন

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্ত্রিসভার সব সদস্যই মনোনয়ন পেয়েছেন।

আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট সদস্য রয়েছে ৪৭ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

পঞ্চগড়-২ আসনে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, দিনাজপুর-২ আসনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নওগাঁ-১ আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নাটোর-৩ আসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মেহেরপুর-১ আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, যশোর-৫ আসনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাগেরহাট-৩ আসনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুল নাহার, পিরোজপুর-১ আসনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বরিশাল-৫ আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, টাঙ্গাইল-১ আসনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, জামালপুর-২ আসনে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মনোনয়ন পেয়েছেন

নেত্রকোনা-২ আসনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মানিকগঞ্জ-৩ আসনের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, ময়মনসিংহ-২ আসনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ঢাকা-৩ আসনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা-১৫ আসনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৯ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন- গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নরসিংদী-৪ আসনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নারায়ণগঞ্জ-১ আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শরীয়তপুর-২ আসনে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সিলেট-৪ আসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-১ আসনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইনমন্ত্রী আনিসুল হক, হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী, কুমিল্লা-১০ আসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-৯ আসনে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী দীপু মনি, নোয়াখালী-৫ আসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চট্টগ্রাম-৭ আসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন পাননি তিনজন প্রতিমন্ত্রী। তারা হলেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

 

 

রিপোর্টার

About Author

6 Comments

  1. গণতন্ত্র রক্ষায় ভোটের কোনো বিকল্প নেই: সিইসি - Tathya Sangjog

    November 26, 2023

    […] আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্… […]

  2. প্রার্থীদের কাছে মনোনয়নের চিঠি হস্তান্তর করছেন ওবায়দুল কাদের - Tathya Sangjog

    November 26, 2023

    […] আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্… […]

  3. "বিজয়ী হতে পারবে, এমন প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হয়েছে" - Tathya Sangjog

    November 26, 2023

    […] আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্… […]

  4. দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম - Tathya Sangjog

    November 26, 2023

    […] আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্… […]

  5. ভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আশা করছি: তথ্যমন্ত্রী - Tathya Sangjog

    November 26, 2023

    […] আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্… […]

  6. "বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে" - Tathya Sangjog

    November 26, 2023

    […] আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র