তবে কি অপুকে কুকুর বললেন বুবলী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা অপু বিশ্বাস বলেছিলেন তিনি আরেক নায়িকা শবনম বুবলীকে ঘৃণা করেন। বুবলীকে নিয়ে একটি মন্তব্য করার পরপর-ই তিনিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তবে এখানে কারও নাম উল্লেখ করা হয়নি।
অপু বিশ্বাস ও শবনম বুবলী দুইজনই ঢালিউড কিং শাকিব খানের স্ত্রী ছিলেন। দুজনের সম্পর্ক দা-কুমড়ার মতো। বিভিন্ন সময়েই একে অন্যকে নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছেন। যা তাদের মধ্যেকার সম্পর্ককে ক্রমাগত জটিল করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, বুবলীকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়। ওনাকে আমি ঘৃণা করি। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। ওই অনুষ্ঠানে বুবলীকে ‘ঘৃণা করি’ বাক্যেটি পর পর তিনবার বলেছেন এ নায়িকা।
এর পরই শবনম বুবলী ফেসবুকে লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’





