জাতীয় ফিচার

ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠককালে ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী (শাহবাজ শরিফ) আঞ্চলিক সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে তার সুবিধামতো সময়ে পাকিস্তানে সরকারি সফরে যাওয়ার আমন্ত্রণ জানান।

উভয় দেশের জনগণের অগ্রগতি ও উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক স্তরে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও দুই পক্ষ সম্মত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, ‘সার্ককে পুনরুজ্জীবিত করা এটি শুরু করার একটি ভালো উপায় হতে পারে এবং এতে পাকিস্তানের সমর্থন প্রয়োজন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন পৃষ্ঠা’ খোলা উচিত। আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি।”

আরও পড়ুনঃ “অভিন্ন নদী নিয়ে নিজ দেশের স্বার্থে নয় প্রতিবেশী দেশের স্বার্থও দেখতে হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র