ডিজিটাল সেবা সম্প্রসারণ করতে ইন্টারনেটের দাম কমাতেই হবে: বিটিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী বলেছেন, ইন্টারনেটের দাম পানির দরে হওয়া উচিত। ডিজিটাল সেবা সম্প্রসারণ করতে ইন্টারনেটের দাম কমাতেই হবে। যা নিয়ে কাজ করছে বিটিআরসি।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিযোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, টেলিকম খাতে কাউকে দানব হতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, যারা চেষ্টা করবে, প্রয়োজনে পাখা কেটে দেয়া হবে।
মোবাইল অপারেটররা জানাচ্ছে, নতুন নির্দেশনা কার্যকর হলে ডাটা কেনার ক্ষেত্রে গ্রাহক আরও স্বাধীনতা ভোগ করতে পারবেন। গ্রাহক বিভ্রান্তি শূন্যের কোটায় আনতে বাড়তি নজর দেয়ার কথাও বলছেন তারা।
মোবাইল অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম সময় সংবাদকে বলেন, ‘আমরা আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যে নতুন একটি নির্দেশনা পাব। এর উপর নির্ভর করে আমরা নতুনভাবে প্রোডাক্ট ডিজাইন সার্ভিস করতে পারব।’
আরও পড়ুনঃ “ফ্যাসিবাদ চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে”





