জাতীয় ফিচার

ডামি নির্বাচনে দেশের কোনো জনগণ অংশগ্রহণ করবে না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোট যারা কেড়ে নিয়েছে। তাদের অধীনে নির্বাচনগুলো হচ্ছে প্রহসনের ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনে দেশের কোনো জনগণ অংশগ্রহণ করবে না।

আজ মঙ্গলবার রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উপজেলা নির্বাচন যে চার দফায় হবে এই নির্বাচন আপনাদের আত্মীয়-স্বজন যারা যেখানে আছে সবাইকে বর্জন করার জন্য আহ্বান করবেন।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে ১৪১টি উপজেলায় আবারও জালিয়াতির, প্রহসনের, ডামি নির্বাচন করছে সরকার। এই ডামি নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই সেটি আবারো করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান ১০০ বিঘার উপরে জমি করেছে মাত্র ২ টার্ম ক্ষমতায় থেকে, নিউজে এসেছে। অনেকেই ১২ হাজার গুণ ১৮ হাজার গুণ সম্পত্তি করেছে। এ কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু জনগণ এই নির্বাচন মানে না। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে না।

আরও পড়ুনঃ “উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র