ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই; গ্রেফতার ৮
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
নতুন উদ্ধার হওয়া টাকাসহ ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে মোট উদ্ধার হয়েছে ৬ কোটি ৪৩ লাখ ৫০০ টাকা।
আরও পড়ুনঃ “হজের খরচ কমানোর সুযোগ নেই”





