জাতীয় ফিচার

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তের ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

আজ বুধবার ভোরে রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।

আটকদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকের ঠিকানা নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মড়লহাট জিয়াবাড়ী গ্রামের মো. আনসারুল ইসলামের ছেলে শামিম হোসেন (৩৫), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৩০)।

বিজিবি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নং পিলারসংলগ্ন এলাকায় ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার আশপাশে বাংলাদেশি নাগরিকরা যাওয়-আসা করছিলেন। এ সময় বিএসএ সদস্যরা তাদের আটক করেন। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে বর্ডার গার্ড বিজিবিকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, তারা সবাই আগে থেকেই ভারতে ছিলেন। ভোরে ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে আনাগোনা করছিলেন। এ সময় তাদের আটক করে বিএসএফ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র