জাতীয় ফিচার

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ২০২৪ সালে আপনার বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।’

তিনি আরও বলেন, আপনাকে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করা এটাই প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে অনুরণিত হয়েছে।

ট্রাম্পের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন ড. ইউনূস।

তিনি বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার (ট্রাম্পের) পূর্ববর্তী মেয়াদে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে তিনি এমন কীর্তি গড়েছেন, যা তার আগে সম্ভব করতে পেরেছিলেন মাত্র একজন।

আরও পড়ুনঃ “ফ্যাসিবাদ চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে”

রিপোর্টার

About Author

5 Comments

  1. "৭ নভেম্বরের পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি" - Tathya Sangjog

    November 6, 2024

    […] আরও পড়ুনঃ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান … […]

  2. ১৪ নভেম্বর এইচএসসির উত্তরপত্র চ্যালেঞ্জের ফল - Tathya Sangjog

    November 6, 2024

    […] আরও পড়ুনঃ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান … […]

  3. "আগামীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে" - Tathya Sangjog

    November 6, 2024

    […] আরও পড়ুনঃ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান … […]

  4. ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু - Tathya Sangjog

    November 6, 2024

    […] আরও পড়ুনঃ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান … […]

  5. "মিয়ানমারের রাখাইন রাজ্য দুর্ভিক্ষের মুখোমুখি" - Tathya Sangjog

    November 6, 2024

    […] আরও পড়ুনঃ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র