“ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে”
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নতুন আইনে ট্রাইব্যুনাল ইচ্ছে করলে (বাধ্যতামূলক না) বিচারকার্য অডিও ভিজ্যুয়াল রেকর্ড করে প্রচার করতে পারবে। ওনারা যদি মনে করে এটা প্রচার করা দরকার তাহলে সেই অংশ প্রচার করতে পারবেন।
আজ বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রেফিং এ কথা জানান তিনি। এর আগে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে ট্রাইব্যুনাল ইচ্ছে করলে (বাধ্যতামূলক না) বিচারকার্য অডিও ভিজ্যুয়াল রেকর্ড করে প্রচার করতে পারবে। ওনারা যদি মনে করে এটা প্রচার করা দরকার তাহলে সেই অংশ প্রচার করতে পারবেন।
তিনি বলেন, এ বিচারটি যেন আন্তর্জাতিক মানের হয় সেজন্য দেশি-বিদেশি আইনজ্ঞ ও সাধারণ মানুষের মতামত নিয়েই সংশোধন করা হয়েছে। এ্ই আইনের গুরুত্বপূর্ণ বিষয় হল সবার সমান সুযোগ থাকবে। ১৯৭৩ সালের আইনের সাথে মিলিয়ে দেখবেন, নতুন আইনের অভিযুক্তদের বেশি সুযোগ দেওয়া হয়েছে। যেকোন পক্ষ চাইলে তারা সাক্ষ্য আনতে পারবেন। সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন।
আসিফ নজরুল বলেন, আইনের ভিকটিমের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যারা সাক্ষী দিতে বা ১৬৪ ধারা জবানবন্ধী দেবেন বা যেকোন উপায়ে সাক্ষী দিতে আসবেন সবার নিরাপত্তার জন্য পযাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এই আইনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের কম্পেনসেশন বিধান করা হয়েছে।
এই আইনের তিন বাহিনীকে বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে।
আসামি পক্ষ বা ডিফেন্স ফোর্স যেকেউ চাইলে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন। এই আইনের নতুন একটি চমৎকার বিধান হয়েছে যে, পর্যবেক্ষক নিয়োগের বিধানের স্পষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক বা দেশী যেকোন মানবাধিকার সংগঠন যে কেউ চায় এই বিচারকার্য পযবেক্ষণ করতে পারবে। বিচার কাজ শুদ্ধ হচ্ছে কি না, সঠিকভাবে হচ্ছে না কি উপস্থিত থেকে মনেটরিং করতে পারবে।






৩১ ডিসেম্বরের মধ্যে অভ্যুত্থানে আহত-শহীদদের তালিকা প্রকাশ: সারজিস আলম - Tathya Sangjog
November 20, 2024[…] আরও পড়ুনঃ “ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও… […]
রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত - Tathya Sangjog
November 20, 2024[…] […]
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু - Tathya Sangjog
November 20, 2024[…] […]
সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা - Tathya Sangjog
November 20, 2024[…] […]
২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন: উপদেষ্টা সাখাওয়াত - Tathya Sangjog
November 20, 2024[…] […]
পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ইবি শিক্ষার্থীর মৃত্যু - Tathya Sangjog
November 20, 2024[…] […]
সারাদেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু - Tathya Sangjog
November 20, 2024[…] […]
"সংস্কার হতে হবে টেকসই; তাতে জনগণের সমর্থন থাকতে হবে" - Tathya Sangjog
November 20, 2024[…] […]
চলতি সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেয়া হবে: ফাওজুল কবির - Tathya Sangjog
November 20, 2024[…] […]
"সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে" - Tathya Sangjog
November 20, 2024[…] […]
নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততো বাড়বে: তারেক রহমান - Tathya Sangjog
November 20, 2024[…] […]
"আওয়ামী লীগ কখনই গণতান্ত্রিক দল ছিল না; তারা ফ্যাসিবাদী দল" - Tathya Sangjog
November 20, 2024[…] […]
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো - Tathya Sangjog
November 20, 2024[…] […]
রোহিঙ্গা প্রত্যাবর্তন যেন মিয়ানমারের জন্য লাভজনক হয় সেই পদক্ষেপ নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা - Ta
November 20, 2024[…] […]
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো – NewsEdge
November 20, 2024[…] […]
“সংস্কার হতে হবে টেকসই; তাতে জনগণের সমর্থন থাকতে হবে” – NewsEdge
November 20, 2024[…] […]
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু – NewsEdge
November 20, 2024[…] […]