টেকনাফে অস্ত্রের মুখে কিশোরকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে এক কিশোরকে সন্ত্রাসীরা অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় কিশোরের সঙ্গে থাকা এক কৃষক পালিয়ে যেতে লাগলে তিনি গুলিবিদ্ধ হন।
আজ শুক্রবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
অপহরণের শিকার কিশোরের নাম আবদুর রহমান ওরফে আবছার (১৬)। গুলিবিদ্ধ ওই ব্যক্তি একই এলাকার মৃত সোনা আলীর ছেলে মোহাম্মদ শরীফ ওরফে লেডু (৩৫)। তিনি পেশায় পান বরজের চাষি। গুলিবিদ্ধ শরীফকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু
স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানা যায়, আজ সকালে আবদুর রহমান ও শরীফ পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে যান। এ সময় পাহাড়ের ভেতর থেকে চার–পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রের মুখে আবদুর রহমানকে ধরে ফেলে। সঙ্গে থাকা শরীফ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁকে পেছন থেকে গুলি করে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা আবদুর রহমানকে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় শরীফকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিষয়টি তাৎক্ষনিক টেকনাফ থানা–পুলিশকে অবহিত করা হয়েছে।






রাজশাহীতে বিদেশি অস্ত্রের চালান উদ্ধার, আটক ৩ - tathyasangjog
October 7, 2022[…] […]